× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

সুদে টাকার যন্ত্রানায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মে, ২০১৮

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর দাসপাড়া গ্রামের রতন মন্ডলের ছেলে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে বলে খবর পাওয়া যায়। জানা যায় রতন মন্ডলের এক মাত্র ছেলে আশিষ মন্ডল (২৪) ফরিদপুর রাজেন্দ্র কলেজে বি.কম. অনার্স ফাইনাল ইয়ারে লেখাপড়া করত।

অর্থের অভাবে লেখাপড়া করতে না পেরে ঢাকায় গার্মেন্টস এ চাকরি করে বাড়ি এসে ঢাকায় না যেয়ে আই.পি.এল ও ইস্টু খেলায় জড়িয়ে পরে সুদে টাকার প্রচুর দেনা হয়ে যায়। তাই সুদে টাকা দিতে না পেরে আশিষ মন্ডল বাড়ির পূর্বপাশে আম গাছের ডালের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে গত শনিবার রাতে মারা যায়।

রবিবার সকালে আশিষ মন্ডলের মা বিজলী মন্ডল ঘুম থেকে উঠে দেখতে পান তার ছেলে আশিষ মন্ডল ঘরের পূর্বদিকে আম গাছের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। মায়ের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে লাশ আম গাছ থেকে উদ্ধার করে।

পরে মধুখালী থানাকে সংবাদ দিলে মধুখালী থানার এস.আই. পলাশ কুমার দাস উধবর্তন কর্মকর্তার নির্দেশে লাশ ফরিদপুর মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে এস.আই. পলাশ কুমার দাসের সাথে আলাপ করলে তিনি বলেন লাশের ময়নাতদন্ত রিপোট এলে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে গ্রাম বাসির মাধ্যমে জানা যায় আই.পি.এল. খেলার বাজাবাজি এবং সুদে টাকার দেনায় ও অন্যান্য চিন্তায় এই দুঘর্টনা ঘটায়।


এ ক্যটাগরির আরো খবর..