× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

সুইস ব্যাংকে অর্থ পাচার বাস্তব সম্মত নয়

admin
হালনাগাদ: বুধবার, ১২ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, কতিপয় সংবাদ মাধ্যমে সুইস ব্যাংকে যে পরিমাণ অর্থ পাচারের কথা বলা হয়েছে, তা বাস্তব সম্মত নয়।

আজ মঙ্গলবার সংসদে সুইস ব্যাংকে অর্থ পাচার বিষয়ে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রী এ কথা বলেন।

মুহিত বলেন, সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা করা অর্থের পরিমাণ ২০১৫ সালে ছিল ৫৮২ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ফাইন্যান্স ইন্টিলিজেন্স ইউনিটের অতিরিক্ত তথ্য সংগ্রহ করেছেন এবং তা বিশ্লেষণে করে একটি প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে দাখিল করেছেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য বিভিন্ন ব্যাংকের মাধ্যমে পরিচালিত হয়। সুইজারল্যান্ডেও আমাদের এ ধরনের ব্যবসায়িক লেনদেন রয়েছে। সুইজারল্যান্ডের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত উন্নত। তাই পার্শ্ববর্তী অন্যান্য দেশের সঙ্গে ব্যবসায়িক দেনা পাওনা, লেনদেন ও নিষ্পত্তি সুইস ব্যাংকের মাধ্যমেও পরিচালনা হয়ে থাকে।

অর্থমন্ত্রী বলেন, ২০১৩, ১৪, ১৫ ও ১৬ সালে সম্পন্ন প্রতিবেদনের ওপর ভিত্তি করে দেখা গেছে যে, সুইজারল্যান্ডের সঙ্গে ব্যবসায়িক কারণে অনেক লেনদেন হয়েছে এবং ২০১৬ সালের হিসাব চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশের খাতে সুইস ব্যাংকগুলোর সম্পদের পরিমাণ হচ্ছে ২০১৬ সালে এক হাজার ৮২৩ কোটি টাকা। এ সময় তাদের দেনা হচ্ছে পাঁচ হাজার ৫৬০ কোটি টাকা। অর্থাৎ এক হাজার ৮২৩ কোটি টাকা তারা ঋণ দিয়েছে এবং তাদের কাছে জমা হয়েছে ৫ হাজার ৫৬০ কোটি টাকা।

মুহিত বলেন, সুইস ফ্রাঁর বিনিময় হার হলো- ৮৪ টাকায় ১ সুইস ফ্রাঁ। ২০১৫ সালে বাংলাদেশের যে দেনা ছিল সেটা এ বছরের দেনার চেয়ে প্রায় ২০ শতাংশ কম। আমাদের এবং সুইজারল্যান্ডের ব্যাংকগুলোর দেনা-পাওনার পরিমাণ খুব বেশি। এটি অবশ্য ব্যক্তির আমানত অথবা দেনার হিসাবে অতি সীমিত একটি অনুপাত। ৩৯৯ দশমিক ৮ কোটি টাকার আমানতের ব্যক্তি খাতে দেনা হলো মোট দেনার মাত্র ৭ শতাংশ। আর সম্পদের ক্ষেত্রে ব্যক্তি খাতে মোট সম্পদ এক হাজার ৮২৩ কোটি টাকার মধ্যে মাত্র ১৮৩ কোটি টাকা অর্থাৎ ১০ শতাংশ।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের এ বিশ্লেষণ থেকে দেখা যায় যে, আমাদের এবং সুইজারল্যান্ডের মধ্যে ব্যাংকের মাধ্যমে যে ব্যবসা-বাণিজ্যের হিসাব হয় সেটি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাস্তবে এটি মোটেই অর্থ পাচার নয়। এসব হিসাবে ব্যক্তি খাতে অনেক বাংলাদেশি নাগরিক আছেন যারা বিদেশে কাজ করেন অথবা স্থায়ীভাবে অবস্থান করেন। তাদের হিসাবেও এটা অন্তর্ভুক্ত আছে। সে হিসাবটি দেওয়া যাচ্ছে না। কেননা যেসব বাংলাদেশি তাদের পাসপোর্টকে পরিচয় চিহ্ন হিসেবে ব্যবহার করেছেন তাদের সংখ্যা আমাদের জানা নেই। এতে প্রতিপন্ন হয়, টাকা পাচারের বিষয়টি মোটেই তেমন কিছু নয়।’

অর্থমন্ত্রী বলেন, যে হিসাবগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে এগুলো হলো লেনদেনের হিসাব, সম্পদের হিসাব। এটাকে অন্যায়ভাবে পাচার বলে প্রচার করা হয়েছে, এজন্য দেশে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হচ্ছে। বিদেশে অর্থ পাচার হয় না এ কথা বলা যাবে না। সত্যিই কিছু পাচার হয়, কিন্তু এটা নজরে পড়ার মতো নয়, অত্যন্ত যৎসামান্য।


এ ক্যটাগরির আরো খবর..