× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

শার্শা প্রতিনিধি

সীমান্ত অভিযানে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল জব্দ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
সীমান্ত অভিযানে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল জব্দ

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে  বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল আটক হয়েছে। বৃহস্পতিবার  (১৯ ফেব্রুয়ারি ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল বেনাপোল আইসিপি এবং শালকোনা ও হিজলী বিওপি সংলগ্ন সীমান্ত এলাকায় এ মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি জানিয়েছে, এ অভিযানে  ১২০ বোতল উইনসেরাক্স কফ সিরাপ,৫ বোতল ইসকফ সিরাপ,৩০ প্যাকেট কীটনাশক, ১ টি মোটরসাইকেল, ১৬ টি শাড়ি, ১ টি টু-পিস এবং  ৬ টি কসমেটিক্স সামগ্রী  জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৫ হাজার ২০০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে পরিচালিত এসব অভিযানের মাধ্যমে মাদক ও চোরাচালানি চক্র দমনে বিজিবি সফল হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..