সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ
ব্যানার ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে রাত ২টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন, ছাত্রদলের কর্মীরাই প্রথমে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং এই ঘটনার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ দাবি করে স্লোগান দেন। সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হলেও তাদের পরিচয় জানা যায়নি।শ
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কৃষি গুচ্ছ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রদল ক্যাম্পাসের বিভিন্ন ফটকে ব্যানার টানায়।
বৃহস্পতিবার রাত ১টার দিকে তিন নম্বর গেটে লাগানো একটি ব্যানার ছেঁড়া নিয়ে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে এবং ছাত্রদল কর্মীরা বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকের
গভীর রাতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চেষ্টাও ব্যর্থ হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক জানান, পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করা হলেও সংঘর্ষের তীব্রতার কারণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। রাত ২টার দিকে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, শুক্রবার (২৫ অক্টোবর) সকালে সিকৃবি ক্যাম্পাসে কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় প্রায় চার হাজার ২১০ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ৯টি কেন্দ্রে অংশগ্রহণ করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।