× Banner
সর্বশেষ
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কমিটি অনুমোদন জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাবে এনসিপির প্রতিনিধি দল নড়াইলে তাল গাছের স্বল্পতা অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখি বাসা  সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ গণভোটে ‘হ্যাঁ’ জিতলেও জুলাই সনদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা মন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি বাসা প্রস্তুত-গণপূর্ত উপদেষ্টা মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি ও ৫০টি গাড়ি প্রস্তুত -গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা শপথ অনুষ্ঠানে থাকছেন ১২০০ দেশি-বিদেশি অতিথি মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পেলেন নাসিমুল গণি

সিলেট প্রতিনিধি

সিলেটে যথাযোগ্য মর্যাদায় জেনারেল ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

ACP
হালনাগাদ: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
সিলেটে যথাযোগ্য মর্যাদায় জেনারেল ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর (অবঃ) ৪২তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন তাঁর সমাধিস্থলে নানা কর্মসূচির মধ্য দিয়ে এই বীর সেনানীকে স্মরণ করা হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আলীমুল আমীন, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল যথাযথ সামরিক মর্যাদায় জেনারেল ওসমানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ এর মাধ্যমে সম্মান প্রদর্শন করে। শ্রদ্ধা নিবেদন শেষে তার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সিলেট এরিয়ার সকল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদবির সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গাণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..