× Banner
সর্বশেষ
স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার

সিলভা রিওতে ব্রাজিলকে প্রথম সোনা জেতালেন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: রাফায়েলা সিলভা রিও অলিম্পিকে স্বাগতিক ব্রাজিলকে প্রথম সোনা এনে দিলেন। মেয়েদের জুডোর ৫৭ কেজির ইভেন্টে সোনা জিতেছেন তিনি।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা মঙ্গোলিয়ার সুমাইয়া দর্সুরানকে হারিয়ে সোনা জিতেছেন ১১ নম্বর খেলোয়াড় সিলভা।

রাফায়েলা জিতেছেন রুপা। আর ২০১২ লন্ডন অলিম্পিকে সোনা জেতা জাপানের ক্যারি ম্যাটসুমোতো জিতেছেন ব্রোঞ্জ।

এর আগে লন্ডন অলিম্পিকেও অংশ নিয়েছিলেন সিলভা। কিন্তু সেবার বেআইনিভাবে প্রতিপক্ষের পা ধরায় প্রতিযোগিতা থেকে ছিটকে যান তিনি।

নিজ দেশের অলিম্পিকে সোনা জয়ের পর সিলভা বলেন, ‘জুডো আমার জীবন। আমি ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলতে ভালোবাসি। তাদের চিৎকার আমাকে সাহায্য করে। আশা করি এই মেডেল এ সপ্তাহ আরো মেডেলের দরজা খুলে দেবে।’


এ ক্যটাগরির আরো খবর..