× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

সিরামিক ব্যবসায় সুস্থ প্রতিযোগিতা চান ব্যবসায়ী আলী আসকর

SDutta
হালনাগাদ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কুড়িল বিশ্বরোড সংলগ্ন বসুন্ধরা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে চার দিনব্যাপী সিরামিক এক্সপো-২০২৫। বৃহস্পতিবার ছিল মেলার প্রথম ও উদ্বোধনী দিন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন দুপুর ১ টায় মেলার উদ্বোধন করেন। বেশ কয়েকটি স্টল প্রদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিল সিরামিকের সঙ্গে যুক্ত দেশি ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের প্রধান ও প্রতিনিধিরা

মেলায় স্টল দেওয়া দেশের বিশিষ্ট সিরামিক ব্যবসায়ী আলী সিরামিকের এমডি আলী আসকরের সাক্ষাৎকার নেওয়া হলো। ১৯৮২ সাল থেকে তিনি এই ব্যবসার সঙ্গে যুক্ত। বর্তমানে ঢাকা ও খুলনায় তাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। মেলায় ব্লক-সি তে প্যাভেলিয়ান ৫ আলী সিরামিকের স্টল দেওয়া হয়েছে।

তিনি বলেন, সিরামিক ইন্ডাস্ট্রি এখন সুস্থ প্রতিযোগিতা হচ্ছে না। মিরপুর সিরামিক ও খাদিম সিরামিকের কারণে অন্য সিরামিক ব্যবসায়ীরা ক্ষতির শিকার। সারাবছর সিরামিক শিল্পে তাদের দাপট চলে। আমাদের চাইতে এক দুই টাকা কম বিট করে সিরামিকের বেশিরভাগ অর্ডার তারা নিয়ে নেয়। এটা আমরা মেনে নিতে পারি না। সবাই বিজনেস করুক এটাই আমাদের প্রত্যাশা।

আলী সিরামিক দেশের মাটি দিয়ে উন্নত মানের টাইলস তৈরি করে থাকে। ঘরে এসব টাইলস ব্যবহার করলে গরমে ঠাণ্ডা ও ঠাণ্ডার দিনে গরম অনুভূতি হয়। এছাড়া ছাদে লাগানো টাইলস মেলায় প্রদর্শন করা হচ্ছে। বিদেশে মাটির টেরাকোটা রপ্তানি দিয়ে তাদের ব্যবসার শুরু। এরপর দেশের বাজারে তারা উন্নত মানের টাইলস গ্রাহকদের সরবরাহ দিয়ে আসছেন।

এই কোম্পানিটি মূলত ট্যারাকোটা টাইলস উৎপাদন করে এবং জুলাই ২০২৪ থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। কোম্পানিটি ১৫-এর বেশি টাইলস এবং মাটির তৈরি পণ্যের উৎপাদন করে থাকে।

সিরামিক এক্সপোতে বাংলাদেশসহ ২৫টি দেশ থেকে ১৩৫টি প্রতিষ্ঠান ও ৩০০ ব্র্যান্ড অংশ নিচ্ছে। তাদের পাশাপাশি এ খাতের ৫০০ জন আন্তর্জাতিক প্রতিনিধি ও ক্রেতা অংশ নিচ্ছে। সিরামিক এক্সপো বাংলাদেশ-২০২৫ দেশের চতুর্থ ও এশিয়ার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী। এতে থাকবে তিনটি সেমিনার, জব ফেয়ার বা চাকরি মেলা, বিটুবি ও বিটুসি মিটিং, লাইভ ডেমোনস্ট্রেশন, স্পট অর্ডার, র‍্যাফেল ড্র ও নতুন পণ্যের উদ্বোধন।

প্রতিদিন সকাল ১০ টা হতে বিকাল ৬ টা পর্যন্ত মেলা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

উল্লেখ্য, দেশে ইতিমধ্যে টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারিওয়্যারসহ বিভিন্ন খাতের ৭০টির বেশি কারখানা গড়ে উঠেছে।

এসব পণ্যের স্থানীয় বাজার বছরে প্রায় ৮ হাজার কোটি টাকার। গত ১০ বছরে এ শিল্পে উৎপাদন ও বিনিয়োগ বেড়েছে প্রায় ১৫০ শতাংশ। বর্তমানে ৫০টির বেশি দেশে বাংলাদেশের সিরামিক পণ্য রপ্তানি হচ্ছে। এর মাধ্যমে বছরে আয় হচ্ছে প্রায় ৫০০ কোটি টাকা। সব মিলিয়ে এ শিল্প খাতে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ১৮ হাজার কোটি টাকার বেশি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষের।


এ ক্যটাগরির আরো খবর..