× Banner
সর্বশেষ
১৫ টাকা কেজিতে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার: খাদ্য মন্ত্রণালয় ডিএমপির অভিযানে ৪১৯ গ্রেপ্তার, ৭১ মামলা প্রথমবার এমপিও শিক্ষকদের বদলি শুরু দেশের ৫ জেলায় বন্যার ঝুঁকি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সতর্কবার্তা বেনাপোলে গণসংযোগে ইমদাদ, লক্ষ্য উন্নয়ন ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলার প্রতিশ্রুতি ভারতে আশ্রয় নেওয়ার পর প্রথমবার সরাসরি গণমাধ্যমে শেখ হাসিনা: ৫ আগস্ট বক্তব্য দেওয়ার ঘোষণা “জনপ্রতিনিধি ও কর্মকর্তারা দেশের মালিক নন, জনগণের সেবক” : ভূমি প্রতিমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা চিরস্মরণীয়: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আজ ৩ আগস্ট (১৭ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৩ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

সিদ্ধান্তে অটল শিল্পমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

অর্থনৈতিক প্রতিবেদক: ট্যানারি কারখানাগুলো স্থানান্তরে মালিকদের ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সে বিষয়ে এখনো অটল আছেন বলে জানিয়েছেন তিনি।

৭২ ঘণ্টা অতিক্রম করার পর শিল্পমন্ত্রী বলেন, ‘আমি সিদ্ধান্তে অটল আছি। যেসব কারখানা সাভারে চামড়াশিল্প নগরীতে যেতে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে আজই উকিল নোটিশ পাঠানো হচ্ছে।’

বুধবার সকালে বসুন্ধরা কনভেনশন সিটিতে আন্তর্জাতিক গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং মেশিনারিজ প্রদর্শনী-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, চামড়াশিল্প নগরীতে ১৫৫টি শিল্প ইউনিটের মধ্যে চতুর্থ তলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে একটি, দ্বিতীয় তলার পাঁচটি ও  প্রথম তলার ৩৪টি। পাইলিং শেষ করে গ্রেটভিম ও কলাম ঢালাই হয়েছে ২৮টির। আরো ১৪টির পাইলিং শেষ হয়েছে, চলমান রয়েছে ৭টি। পাইল কাস্টিং শেষে পাইল ড্রাইভ করেছে ৭টি, পাইল কাস্টিং করেছে ৩টি, বেস ঢালাই শেষ করে গ্রেটভিম ও কলাম ঢালাই করেছে ২৪টি, বেস ঢালাইয়ের জন্য মাটি খনন ও নির্মাণ উপাদান এনেছে ৬টি, বাউন্ডারি ওয়াল ও গার্ড শেড করেছে ৫টি, শুধু বাউন্ডারি ওয়াল করেছে একটি ট্যানারি। এ ছাড়া মামলাজনিত কারণে বরাদ্দপত্র জারি হয়নি একটি ট্যানারির।

এই ব্যাপারে মালিকপক্ষ বলছেন, ‘সাভারের চামড়াশিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) নির্মাণকাজ চলছে, যা শেষ হতে এ মাস লেগে যাবে। ফলে সেখানে স্থানান্তর হওয়ার পরিবেশ এখনো তৈরি হয়নি।’

বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার আবু তাহের বলেন, ‘পুরো ট্যানারিশিল্প স্থানান্তরে খরচ হবে সাড়ে তিন হাজার কোটি টাকা। সরকার দিচ্ছে ২৫০ কোটি টাকা। এর মধ্যে কেবল ৫০ কোটি টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা আমাদের ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ করতে হচ্ছে। কিন্তু ব্যাংকাররা আমাদের ঋণ দিতে চায় না।’

তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয় বারবার আমাদের আলটিমেটাম দিচ্ছেন ঠিক আছে, কিন্তু তিনি তো ব্যাংকগুলোকেও বলতে পারেন, আমাদের যেন তারা ঋণ দেয়।’

উল্লেখ্য, গত রোববার ৭২ ঘণ্টার মধ্যে হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর না করলে চামড়া কারখানাগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ লক্ষ্যে ওইদিনই (রোববার) বিসিককে ট্যানারি মালিক বরাবর উকিল নোটিশ পাঠানোর নির্দেশনা দেন তিনি। ৭২ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও কোনো ট্যানারি মালিক হাজারীবাগ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী ট্যানারি স্থানান্তরে ব্যর্থ হলে, সাভারের চামড়াশিল্প নগরীতে তার নামে বরাদ্দ প্লটও বাতিল করে দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..