× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

সিদ্ধযোগী সুযোগ্য শিষ্য লোকনাথের কথা শুনে আচার্য

Biswajit Shil
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯

উজ্জ্বল রায়: লোকনাথ যখন পরমসিদ্ধি লাভ করলেন তখন তাঁর ও বেণীমাধবের বয়স নব্বই বছর আর তাঁদের গুরু আচার্য ভগবানের বয়স দেড়শো বছর। সিদ্ধিলাভের পর লোকনাথ বুঝলেন, তাঁর গুরু আচার্য ভগবান তখনো সিদ্ধিলাভ করতে পারেননি।

যে গুরু নিজে কত দুঃখ কষ্ট সহ্য করে এমন কি নিজের জীবন তুচ্ছ করে তাঁকে এই সাধনমার্গের সর্বোচ্চ স্তরে উন্নীত করেছেন, যাঁর অশেষ সেনহ ও কৃপাবলে তিনি আজ এই সিদ্ধিলাভ করতে সমর্থ হলেন, সেই গুরু আজও পড়ে রইলেন সাধনমার্গের নিনমস্তরে।

গুরুর অবস্থা উপলব্ধি করে কাতর কণ্ঠে কাঁদতে কাঁদতে বললেন লোকনাথ, গুরুদেব, আপনি অসীম কষ্ট স্বীকার করে আমাকে পরিত্রাণ করলেন, অথচ আপানি নিজে এখনো সেই অবস্থাতেই পড়ে রয়েছেন। তা দেখে আমি যে আর ধৈর্যধারণ করতে পারছি না। সিদ্ধযোগী সুযোগ্য শিষ্য লোকনাথের কথা শুনে আচার্য বললেন, বাবা লোকনাথ, অমি চিরকালই জ্ঞানমার্গবিলম্বী।

কর্মমার্গ অবলম্বন করে কখনো সিদ্ধিলাভের চেষ্টা করিনি। এখন কর্মমার্গে এই অপার সিদ্ধি লাভ দেখে বিস্মিত হচ্ছি। আমি শীঘ্রই দেহত্যাগ করে আবার জন্ম গ্রহণ করব। তখন তুমি আমাকে কর্মমার্গে পরিচালিত করে আমার উদ্ধারের বিধান করবে। লোকনাথ একথা শুনে বললেন, তাই হবে গুরুদেব, আমি আপনার জন্য অপেক্ষা করব। এই বলে গুরুর চরণে সাষ্টঙ্গ প্রণাম করে যুক্তকরে দাঁড়িয়ে রইলেন লোকনাথ।

এই অদ্ভূত গুরুশিষ্য-লীলা থেকে বোঝা যায়, গুরু অ-সিদ্ধ হলেও তিনি শিষ্যকে প্রকৃত সাধনমার্গ দেখিয়ে তাঁকে পরমপদ প্রাপ্তি বা যোগসিদ্ধিলাভের অধিকারী করে তুলতে পারেন। এই গুরু-ঋণ স্মরণপূর্ব্বক গুরু ভগবানের জন্মান্তরের ভার গ্রহণ করলেন লোকনাথ। সিদ্ধিলাভের পর শুভ মূহুর্তে সিদ্ধপুরুষ লোকনাথকে সন্ন্যাসাশ্রমে দীক্ষা দিলেন আচার্য ভগবান। নূতন নামকরণ হলো, লোকনাথ ব্রহ্মচারী। পরমপুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী।


এ ক্যটাগরির আরো খবর..