× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু -বিমান মন্ত্রী রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময়

সালথা উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক সেলিম মোল্যা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের সালথায় উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীর পদে সর্বত্র আলোচনায় রয়েছেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো)র কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক ও সাংবাদিক নেতা সেলিম মোল্যা। তিনি উপজেলার রামকান্তুপুর ইউনয়নের নিধিপট্টি গ্রামের আব্দুল মান্নান মোল্যা ও সালেহা বেগম দাম্পত্তির সুযোগ্য পুত্র। ছাত্র রাজনীতি থেকে তিনি ছিলেন ডান পিঠে একজন ছাত্র নেতা, কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি।

আওয়ামীলীগের দুঃসময়ে তিনি নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও তিনি হাল ছাড়েননি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি উপজেলা ভাইস- চেয়ারম্যান নির্বাচিত হলে, সালথা উপজেলার সর্বক্ষেত্রে উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবো। সালথার যে কোন ধরনের সংঘর্ষ, সন্ত্রাস, চাঁদাবাজ, নারী নির্যাতনকারী,মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের প্রতিরোধে কাজ করবো।

তিনি আরও বলেন, সংবাদ পত্রের মাধ্যমে কাজ করার সুবাদে অসহায় নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করছি। কারো কাছে মাথা নতো করতে শিখিনি। উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হওয়ার সুবাদে এলাকায়- এলাকায় ঘুরেছি, মানুষের দুয়ারে, দুয়ারে গিয়েছি তাতে আমি সাধারন মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। তাদের এই ভালোবাসা ধরে রাখতে আজীবন কাজ করে যাবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এলাকায় সর্বত্র আলোচনায় আমি রয়েছি। সাধারন মানুষ আমাকে যে ভালোবাসা দেখিয়েছে তাতে আমি মূদ্ধ। আজ বুধবার ৬ ফ্রেরুয়ারী উপজেলার বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন। এবং সাধারন মানুষের কাছে দোয়া কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..