× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

সালথায় নৌকা পেতে প্রার্থীদের দৌড়ঝাঁপ

admin
হালনাগাদ: বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: পাট ও পিয়াজের জন্য পরিচিত ফরিদপুরের সালথা উপজেলা। এখানে লেগেছে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপির ছোঁয়া। উন্নয়নে ভরপুর এ উপজেলায়ও বইছে নির্বাচনী হাওয়া। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মাঠে নেমেছেন একাধিক প্রার্থী।

জানা যায়, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে সালথা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন একাধিক প্রার্থী। তারা হলেন- সাবেক অবিভক্ত নগরকান্দার ত্যাগী আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মাতুব্বার, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সহসভাপতি ওয়াসিম জাফর, আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান মিলন, সৈয়দ মাহতাব হাবিব মিল্টন ও ইঞ্জিনিয়র সিরাজুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

একক প্রার্থী সিদ্ধান্তের জন্য মঙ্গলবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলার রসুলপুরের হামিদ মঞ্জিলে আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সিনিয়র সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। সকাল ১০ টা বিকাল ৩টা পর্যন্ত চলে এ সভা। বর্ধিত সভায় একক কোন প্রার্থীকে বাছাই করতে না পারায় উপরোক্ত ৯ জন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হয়েছে বলে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মজিবুল হক জানিয়েছেন। তিনি আরো জানান, ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৬জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৫ জনের নাম পাঠানো হয়েছে।

এদিকে এতো প্রার্থীর ভিড়ে কে পাবেন দলের মনোনয়ন এনিয়ে সাধারণ মানুষের মধ্যে চলছে চুলছেড়া বিশ্লেষন। পথে-ঘাটে, হাট-বাজারে, চায়ের দোকানে চলছে মনোনয়ন পাওয়ার বিভিন্ন গল্প।


এ ক্যটাগরির আরো খবর..