× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

ছাতকে স্বপ্নপূরণ সংস্থার কুইজ’র ফরম বিতরণ

admin
হালনাগাদ: বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯

ছাতক প্রতিনিধিঃ ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারস্থ সামাজিক সংগঠন স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থার ৭ষ্ট কুইজ প্রতিযোগিতার ফরম বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে দোলারবাজার ইউনিয়নের সালেহা খাতুন কুর্শি উচ্চ বিদ্যালয়ে ৩শতাধিক শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব ফরম বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার ওসমান গনির সভাপতিত্বে ও সংস্থার সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হেলাল আহমদের পরিচালনায় ফরম বিতরণী সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সমাজসেবী শামীম আহমদ, বিদ্যালয়ের শিক্ষক সুমেশ চন্দ্র দাস, সজিদুর রহমান, সংগঠনের সাবেক সভাপতি ছামির আহমদ, বর্তমান সভাপতি সাইদুর রহমান, প্রবাসী ছালিক আহমদ প্রমূখ।

এসময় বিদ্যালয়ের শিক্ষক লায়েক মিয়া, মাওলানা মিজানুর রহমান, শিক্ষিকা শিপ্রা বিশ্বাস, রাহিমা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..