সালথায় দক্ষ যুব ও যুব মহিলাদের বিদেশে কর্মসংস্থানে সেমিনার

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ঘোষিত প্রতি উপজেলা হতে বছরে গড়ে এক হাজার জন দক্ষ যুব ও যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের লক্ষে ফরিদপুরের সালথা উপজেলায় প্রচার প্রেসব্রিফিং ও সেমিনারের আয়োজন করেন উপজেলা প্রসাশন।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে এক প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস-চেয়ারম্যান রুপা বেগম, জেলা কর্মসংস্থান ও জণশক্তি অফিসার ষষ্ঠী পদ রায়, সালথা থানার তদন্ত অফিসার সুব্রত গোলদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল ওহাব মিয়া, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মনসহ শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শুশিল সমাজের নেতৃবৃন্দ।

সেমিনারে বক্তারা বিদেশে জনশক্তি রপ্তানিতে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। যেমন বিদেশে যাওয়ার আগে পাসপোর্ট, ভিসা, চুক্তিপত্র, ওযার্ক পারমিট, ব্যুরোর ছারপত্র ও স্মার্টকার্ড ভালোভাবে যাচাই করে নেবেন। এবং নিজের কাছে একটি কপি রাখবেন। দালালের মাধ্যমে কেউ বিদেশ যাবেন না যাওয়ার চেষ্টাও করবেন না। যদি কেউ বিদেশ যেতে ইচ্ছুক থাকেন তাহলে জেলা কর্মসংস্থান ও জেলা জনশক্তি অফিসে যোগাযোগ করবেন। বৈধ পথে বিদেশ যাবেন, নিরাপদে জীবন কাটাতে পারবেন।

ফরিদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সুত্রে পাওয়া যায়, গত ১০বছরে অবৈধভাবে ৮৫ হাজার ৮৩৯ জন পুরুষ ও ৪১ হাজার ২৭৭ জন নারী কর্মী বিদেশ গমন করেছেন।

চলতি বছরের জানুয়ারী থেকে ৩০ শে নভেম্বর পর্যন্ত অবৈধ পথে ৭ হাজার ৩৮৯ পুরুষ ও ৫ হাজার,৩৮৬ জন নারী কর্মী বিদেশগামী হয়েছে। অবৈধ ভাবে বিদেশগমন ঠেকাতে সরকার বিভিন্নভাবে কাজ করছে। জনগনের মধ্যে সচেতনতা সৃষ্টি করছে এবং বৈধভাবে বিদেশ যাওয়ায় সহজ ব্যবস্থা করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।