× Banner
সর্বশেষ
উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

সালথায় কৃষককে কুপিয়ে হত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২১ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/saltha-pic-.jpg

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মো. ওলিয়ার শেখ (৬০) নামে এক বৃদ্ধ কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নিহত ওই বৃদ্ধের নিজ বাড়ির পাশে একটি বাগানে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার যদুনন্দী ইউনিয়নের সাধুহাটি গ্রামের মৃত আদম শেখের ছেলে। ওলিয়ার বিবাহিত এবং তার চার মেয়ে ও দুই ছেলে রয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

নিহত ওলিয়ারের ছেলে মুশা অভিযোগ করে বলেন, আমরা গরীব। আমাদের বাড়ির জমি ছাড়া কোনো জমি নেই। আমরা বাড়ির পাশে ৩০ শতক জমি লিজ নিয়ে বেগুনের আবাদ করেছি। আমাদের বেগুন ক্ষেতের পাশে প্রতিবেশী ইসহাক শেখের পানের বরজ রয়েছে। ওই পানের বরজে যাওয়া-আসার জন্য ইসহাক আমার বাবাকে বেগুন ক্ষেতের ভিতর দিয়ে একটি পথ বের করে দিতে বলেন। এতে আমার বাবা রাজি না হলে তার উপর তিনি ক্ষিপ্ত হয়।

তিনি আরো বলেন, এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ হয়েছে। কয়েকবার আমার বাবা ও চাচার উপর হামলাও করেছে ইসহাক ও তার ছেলেরা। সবশেষ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সাধুহাটি গ্রামের একটি চায়ের দোকান থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে ইসহাক শেখ ও তার সহযোগীরা আমার বাবাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। মৃত্যুর আগে আমার বাবা ওদের নাম বলে গেছে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুজ্জামান বলেন, পুর্ব শত্রæতার জেরধরে ওলিয়ার শেখকে প্রতিবেশি ইছাহাক গংরা কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে আহতবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয় মামলার প্রস্ততি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..