× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সালথায় অগ্নিকান্ডে গরু-ছাগল পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষতি 

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/fire-14.jpg

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় মশার কয়েল থেকে এক কৃষকের গোয়াল ঘরে আগুন লেগে দুইটি গরু ও একটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।
আজ সোমবার রাত ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের কৃষক ফারুক হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ফারুক হোসেন বলেন, প্রতিদিনের মত সোমবার সন্ধ্যায় গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। রাত ১০টার দিকে গরুর ডাক-চিৎকার শুনে ঘুম থেকে উঠে বাহিরে গিয়ে দেখি গোয়াল ঘরে ধাওধাও করে আগুন জ্বলছে। ধারনা করা হয়,ওই কয়েলের আগুন থেকে গোয়াল ঘরের পাঠকাঠির বেড়ায় আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে তারা আসার আগেই স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে আমার দুটি গরু ও একটি ছাগল পুড়ে মারা যায়। এরমধ্যে একটি গরু গর্ভবতী ছিল। এতে আমার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..