× Banner
সর্বশেষ
বাংলাদেশ-ইউরোপ সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন অঙ্গীকার, বাণিজ্য ও বিনিয়োগে জোরদার বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী জুলাই শহিদদের চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা, শিগগিরই চালু হচ্ছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান 

সালথার রামকান্তপুর গ্রামের রাধুখালী সেতুটি যেন মরণ ফাঁদ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
রাধুখালী সেতুটি যেন মরণ ফাঁদ

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় রামকান্তপুর বাজার-ময়েন্দিয়া সড়কের রাধুখালি খালের ওপর নির্মিত সেতুটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেতুর দুই পাশে নেই কোন রেলিং। বেশিরভাগ পিলারের সিমেন্ট ওঠে গেছে। বেরিয়ে গেছে রড। একপাশে ভেঙ্গে যাওয়া বড় একটি অংশে কাঠের মাচল বিছিয়ে জোড়াতালি দিয়ে পার হচ্ছে হাজারো মানুষ ও যানবাহন। যেকোনো সময় সেতুটি ভেঙ্গে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

রামকান্তুপুর গ্রামের বাসিন্দা নজরুল তালুকদার বলেন, রামকান্তপুর বাজার-ময়েনদিয়া সড়কের সাবেক ইউপি সদস্য আবু নাসেরের বাড়ির সামনে রাধুখালি খালের ওপর সেতুটি নির্মিত হয় ৪০ বছর আগে। দীর্ঘ ৭/৮ বছর ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। ঝুঁকিপূর্ণ সেতুটি পুন:নির্মাণের উদ্যোগ হিসেবে মাঝে মাঝে কর্মকর্তা মাটি পরীক্ষা করে নিয়ে গেলেও এখনও ভাল ফলের মুখ দেখেনি গ্রামবাসী। মনে আতঙ্ক-ভয় আর ঝুঁকি নিয়ে সেতুর ওপর দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করছে। সেতুটি যেকোনো মুহুর্তে ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী।

মাসুদুর রহমান খান নামে আরেক ব্যক্তি বলেন, সেতুটি ওপর দিয়ে চলাচলের সময় ভয়ে থাকতে হয়, কখন যেন এটি ভেঙ্গে পড়ে। এমন আশঙ্কা নিয়ে ওই সেতুর ওপর দিয়ে জেলা-উপজেলা সদরে নিয়মিত চলাচলা করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে ওই সেতুটি দুই বার সংস্কার করা হয়েছে। সেতুটি এখন দ্রুত পুন:নির্মাণ না করলে ভেঙ্গে পড়তে পারে।

উপজেলা প্রকৌশলী তৌহিদুর মো. রহমান বলেন, সেতুটি পুন:নির্মাণের জন্য মাটি পরিক্ষা করা হয়েছে। দ্রুতই সেতুটি পুন:নির্মাণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..