× Banner
সর্বশেষ
ইরাক দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টেকসই ও নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি – পানিসম্পদ মন্ত্রী অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি, থমকে যায় আমদানি-রপ্তানির গতি কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে – কৃষিমন্ত্রী Sports and Culture are Key to Communal Harmony in the Hill Tracts: Chittagong Hill Tracts Affairs Minister রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা

সাবেক এমপি সালাহউদ্দিন বাবু কারাগারে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬

ঢাকা প্রতিনিধিঃ  নাশকতার মামলায় ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সালাহউদ্দিন বাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এ আদেশ দেন।

এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সালাহউদ্দিন তাঁর আইনজীবীর মাধ্যমে রাজধানীর পাঁচটি থানার ১৫টি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজধানীর ওয়ারী থানার একটি মামলায় বাবুর জামিন মঞ্জু করেন। আর ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফর রহমান শিশির গেণ্ডারিয়া থানার আরো একটি মামলায় জামিন মঞ্জুর করেন।

অন্যদিকে, ঢাকা মহানগর হাকিম গোলাম নবী যাত্রাবাড়ী থানার সাতটি, কদমতলী থানার তিনটি ও শ্যামপুর থানার একটি মামলাসহ ১১টি মামলায় জামিন নাকচ করে বাবুকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া যাত্রাবাড়ী থানার বাকি দুটি মামলায় জামিন মঞ্জুর করেন এ বিচারক।

আদালতে আসামি সালাহউদ্দিনের পক্ষে জামিনের শুনানি করেন সানাউল্লাহ মিয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাজ উদ্দিন ও ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের শুরুতে বিএনপির অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলাকালীন নাশকতার অভিযোগে সালাহউদ্দিন বাবুর বিরুদ্ধে ১৫টি মামলা দায়ের করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..