× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

সুপেয় পানি সরবরাহে সরকারের পদক্ষেপ অনুকরণীয়

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিনিধঃ পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বাংলাদেশে পানিদূষণ রোধ এবং সুপেয় পানি সরবরাহ নিশ্চিতে সরকারের নেওয়া পদক্ষেপ এখন অন্যদের জন্য অনুকরণীয়। এ ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে আরো আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) মিলনায়তনে আয়োজিত দুদিনব্যাপী জাতীয় পানি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানান পানিসম্পদমন্ত্রী। তিনি জানান, এবারের সম্মেলনে আর্সেনিক দূরীকরণ প্রকল্প, পাহাড়ে সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিতে করণীয় সম্পর্কে আলোচনা প্রাধান্য পাবে।

পিকেএসএফ, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এবং বাংলাদেশ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী জাতীয় পানি সম্মেলন।

সবার জন্য বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত করতে পানিসম্পদের যথাযথ ব্যবহার ও ব্যবস্থাপনার বিষয়টি সামনে রেখে বাংলাদেশে পানিসম্পদের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জগুলো এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে ১৩টি বিষয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..