সাপাহারে ট্রলি চাপায় শিশু নিহত

সাপাহারে ট্রলি চাপায় শিশু নিহত

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ইটবাহী চলন্ত ট্রলির নিচে চাপা পড়ে তাহুদা খাতুন (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩ টার দিকে উপজেলার আলাদীপুর (বাদ চহেড়া) গ্রামের শাওনের চার বছর বয়সের শিশু কন্যা তাহুদা রাস্তায় খেলা করছিলো। এমতাবস্থায় নিতপুর হতে দিঘীরহাট অভিমুখে আসা ইটভর্তি একটি ট্রলি শিশুটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই ওই শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।