× Banner
সর্বশেষ
শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সালথায় দুই মোড়লের দ্বন্দ্বে তছনছ জনপদ, ভাঙচুর-অগ্নিসংযোগে আতঙ্কে সাধারণ মানুষ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক স্পিকারের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পঞ্চগড়ের বোদায় সজিনা চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন বুটেক্সে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক মো. ফকরুল আলম মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক সরকার সুষম উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ – দীপেন দেওয়ান

সড়ক দুর্ঘটনায় আহত ভ্যানচালক তাহাজ্জত বাঁচতে চায় 

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
আহত ভ্যানচালক তাহাজ্জত

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঝিকরগাছার কুমরী গ্রামের তাহাজ্জদ হোসেন (৩৫) শয্যাশায়ী। চিকিৎসায় যে টুকুু ছিলো সব কিছু শেষ করে এখন নি:স্ব দরিদ্র পরিবারটি।চিকিৎসার অভাবে নিজ বাড়ীতে বসে মৃত্যুর প্রহর গুনতে হচ্ছে তার। উন্নত চিকিৎসার জন্য এখন দরকার অর্থের। তাই সমাজের বিত্তবানদের দিকে তাকিয়ে তার স্ত্রী সকিনা খাতুন।
ছকিনা খাতুন বলেন, এক ছেলে ও এক মেয়েসহ ৫ জনকে নিয়ে ভ্যানচালক তাহাজ্জদের সংসার। ভিটে বাড়ী ছাড়া আর কোন জমি না থাকলেও সংসার ভালই চলছিলো ভ্যানচালক তাহাজ্জতের। দুমাস আগে বাগআঁচড়া থেকে কুমরী আসার পথে ব্রীজের আগে তিনি দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাকে নিয়ে বাগআঁচড়ার একটি হাসপাতালে ভর্তি করেন।প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়।এর পর অবস্থা খারাপ হওয়াই তাকে খুলনা ন্যাশনাল হাসপাতালে স্হান্তর করা হয়।
দুর্ঘটনার সময় গাছের সাথে দেহের চাপ খাওয়ার ফলে নাড়ী ছিদ্র হওয়াসহ কিডনিতে আঘাত লাগে তাহাজ্জতের।বিভিন্ন রিপোর্ট দেখে দ্রুত দুটি অপারেশন করতে হবে বলে জানান চিকিৎসাকরা।সেই সময় তাহাজ্জতের সহায় সম্বল যা ছিলো আড়াই লক্ষ টাকা খরচ করে একটি অপারেশন করানো হয়।বাকি থাকে আরেকটি অপরেশন।যে অপরেশন করতে খরচ হবে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা।
স্বামীর চিকিৎসায় ভিটে ছাড়া কিছুই নেই ভ্যানচালক তাহাজ্জতের। এখন অর্থের অভাবে বন্ধ চিকিৎসা। লড়ছেন মৃত্যুর সাথে পান্জা।
স্ত্রী ছকিনা খাতুন বলেন, সমাজের বিত্তবানদের সহায়তায় আমার স্বামীর চিকিৎসা কিছুটা সম্পন্ন হয়েছে। আপনারা আরেকটু সহানুভূতির হাত বাড়ালে আমার স্বামী সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন এমনটাই প্রত্যাশা তার।
তাহাজ্জতকে সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করতে পারেন নিচের ঠিকানায়-
বিকাশ নং-০১৭৬৩-৬৮০৩৬৪
তাহাজ্জত আলী
ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লি:, বাগআঁচড়া শাখা, শার্শা – যশোর।
সঞ্চয়ী হিসাব নং- ০২১৩১২২০০০১১৩৬২
সড়ক দুর্ঘটনায় আহত ভ্যানচালক তাহাজ্জত বাঁচতে চায়


এ ক্যটাগরির আরো খবর..