× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী

সাত দফা দাবিতে খাগড়াছড়িতে হরতাল চলছে

admin
হালনাগাদ: সোমবার, ৯ মে, ২০১৬

চট্টগ্রাম প্রতিনিধিঃ পার্বত্য চট্টগ্রাম থেকে সব সেনাক্যাম্প প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলসহ সাত দফা দাবিতে পার্বত্য বাঙালি সংগ্রাম পরিষদের ডাকে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

আজ সোমবার সকালে জেলা শহরের শাপলা চত্বর এলাকায় হরতালের সমর্থনে পিকেটিং, মিছিল হয়েছে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।

এর আগে পৌরসভা ব্রিজ এলাকায় রাস্তায় টায়ার জ্বালাতে চাইলে পুলিশ তা কেড়ে নেয়। জেলা শহরের টমটমসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধে বিপাকে পড়েছে স্কুলের ছাত্রছাত্রীরা। বেশির ভাগ দোকানপাট বন্ধ আছে। এ ছাড়া খাগড়াছড়ি থেকে দূরপাল্লার সড়কে কোনো যানবাহন ছেড়ে যায়নি। জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত ২৮ এপ্রিল পানছড়ির মোটরসাইকেল চালক মোহাম্মদ হোসেন, ২ মে মানিকছড়ির আল-আমিন অপহরণ, মানিকছড়িতে আবদুল মতিনকে হত্যা ও পরে তাঁর বাড়িঘরে অগ্নিসংযোগ, পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাক্যাম্প প্রত্যাহারের ঘোষণার প্রতিবাদে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কার্যক্রম বন্ধের দাবিতে এ হরতাল পালিত হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..