× Banner
সর্বশেষ
শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬ ঝিকরগাছায় পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম নিয়ে বিতর্ক : ঋণ বিতরণে স্বজনপ্রীতি দেশের গুরুত্বপূর্ণ ২০টি স্থানে ফায়ার স্টেশন স্থাপন প্রকল্পের ভূমি অধিগ্রহণ অনুমোদন কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সভা আগৈলঝাড়ায় সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ি নিহত

সাত খুন মামলায় আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শিগগিরই

admin
হালনাগাদ: রবিবার, ৭ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদক:  নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল ও ডেথ রেফারেন্স মামলার শুনানি শিগগিরই শুরু হবে।

সরকারি ছাপাখানা থেকে আজ রোববার এ মামলার প্রায় ছয় হাজার পৃষ্ঠার পেপারবুক হাইকোর্টে পাঠানো হয়।

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ বিষয়টি সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।সাব্বির ফয়েজ বলেন, আগামী সপ্তাহে প্রধান বিচারপতির কাছে পেপারবুক প্রস্তুতের বিষয়টি উপস্থাপন করা হবে। পরে প্রধান বিচারপতি সাত খুন মামলার আপিল শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করবেন।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার লামাপাড়া থেকে সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিনদিন পর শীতলক্ষ্যা নদীতে তাঁদের লাশ পাওয়া যায়।এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী বিউটি ও চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল দুটি মামলা করেন।

এই মামলায় গত ১৬ জানুয়ারি সাত খুন মামলায় সেনাবাহিনীর বরখাস্তকৃত লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দএনায়েত হোসেন। বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ডাদেশ দেওয়া হয়।মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তদের মধ্য থেকে যারা কারাগারে আছেন, তাঁরা হাইকোর্টে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন। এ ছাড়া নিম্ন আদালতে মৃত্যুদণ্ডাদেশের রায় অনুমোদনের জন্য নথি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। এর পরই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এই মামলা দ্রুত শুনানির জন্য অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক প্রস্তুতের জন্য হাইকোর্টের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেন।

হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখা থেকে পেপারবুক প্রস্তুতের জন্য মামলার সব নথি বিজি প্রেসে পাঠানো হয়। এর পরই বিজি প্রেস পেপারবুক প্রস্তুত করে।


এ ক্যটাগরির আরো খবর..