× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

সাতক্ষীরা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক প্রস্তুতির লক্ষে সাতক্ষীরায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যৌথ সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
সাতক্ষীরায় আওয়ামী লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক প্রস্তুতির লক্ষে সাতক্ষীরায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের লেকভিউ রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টার চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম।
এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সদ্য আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাহারকৃত সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। তিনি এ সময় অশ্রুসিক্ত নয়নে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বৃহত্তর স্বার্থে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।
 তিনি বলেন, দলীয় সভানেত্রী যা ভাল মনে করেছেন তিনি সেটাই করেছেন। তিনি এসময় তার দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে মহাজোটের প্রার্থী তথা জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী আশারাফুজ্জামান আশুর পক্ষে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারন সম্পাদক ও জার্তীয় পার্টি সংসদ সদস্য প্রার্থী আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু আহমেদ, বীর মুক্তি যোদ্ধা শহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারাফ হোসেন মশু, আওয়ামীলীগ নেতা এসএম শওকত হোসেনসহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..