রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি ঃ গত ৫ ফেব্রুয়ারী পেশাগত দায়িত্ব পালনের সময় ইউপি চেয়ারম্যান কর্তৃক যমুনা টিভি, মাছরাঙা টিভি ও ক্রাইম ওয়াচ বিডি’র জেলা প্রতিনিধিদের নির্যাতনের প্রতিবাদে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাও চৌরাস্তা মোড়ে ১৪ ফেব্রুয়ারী এ মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রেস ক্লাবসহ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্ধ অংশ গ্রহণ করেন। মানব বন্ধন কর্মসূচীতে জেলা প্রেস ক্লাবসহ রাণীশংকৈল-বালিয়াডাঙ্গী-হরিপুর-পীরগঞ্জ উপজেলার ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বক্তারা অনতিবিলম্বে ঠাকুরগাও জেলার নির্যাতিত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দেশের সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করা হয়।



