× Banner
সর্বশেষ
আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত

পিঁ আই ডি

সর্বদা জনগণের পাশে থাকব এবং সর্বাত্মকভাবে তাদের সেবা করব -পরিবেশমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
সর্বদা জনগণের পাশে থাকব

সব সময় জনগণের পাশে থাকব, তাদের সেবা করব। জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি এক এক করে পূরণ করব।  আপনারা নৌকা প্রতীকে আস্থা রাখুন, আপনাদের সিদ্ধান্তকে আমরা সম্মান জানাব। আসুন আমরা সবাই মিলে জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করি। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

আজ শুক্রবার (১৯ জানুয়ারি) সবুজবাগের পূর্ব বাসাবো প্রিন্স গার্ডেন মাঠে মানুষের মধ্যে তিন হাজার কম্বল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, আমি গর্বিত যে আমি ঢাকা-৯ আসনের সংসদ সদস্য। আমি দলমত নির্বিশেষে আমার এলাকার সকল মানুষের সেবা করব। আগামী পাঁচ বছর আপনাদের সেবা করব।  সমাজের কিছু মানুষের জন্য আমাদের বিশেষ চিন্তা ও বিশেষ পরিকল্পনা রয়েছে। সেই অর্থেই আমাদের আজকের আয়োজন। শীত খারাপ হয়ে যাওয়ায় তোমার সাথে থাকতে এসেছি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এম অহিদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব প্রমুখ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুমেন জো, অভিনেত্রী সিমলাসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..