সরকারী এ্যাম্বুলেন্স বিকল দেখিয়ে অতিরিক্ত ভাড়ায় রোগি পরিবহন করান অভিযোগ

উজ্জ্বল রায় নিজস্ব প্রতিবেদক■: (১৭ জুলাই) ২৭৪: নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক খায়রুল ইসলামের বিরূদ্ধে দূর্ণীতি অনিয়ম ও ঘুষ গ্রহনের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, এ্যাম্বুলেন্স চালক খায়রুল ইসলাম রোগি পরিবহনের ক্ষেত্রে রোগি ও তার স্বজনদের নিকট হতে অতিরিক্ত অর্থ আদায় করেন। যাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিতে পারবেনা না, তাদেরকে বলে দেন এ্যাম্বুলেন্স নষ্ট। অথচ ওই সময়ই অবৈধ সুবিধা নিয়ে অন্য রোগিদের নিয়ে চলে যান। রোগি বহনের কোন নিয়ম নীতির তোয়াক্কা করেন না।

আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, ভাড়ার বিপরীতে রশিদ দেয়ার কথা থাকলেও তিনি কাউকে রশিদ দেন না। হাসপাতালের পুরাতন ২টি এ্যাম্বুলেন্সের যন্ত্রাংশ খুলে বিক্রি করে দিয়েছেন। এ অপকর্মের দোষটাও তিনি অন্যের উপর চাপাতে চেষ্টা করেন। এ সংক্রান্ত ব্যাপারে তার বিরূদ্ধে থানায় অভিযোগ দায়ের পর্যন্ত হয়। যার উপযুক্ত সাক্ষ্য প্রমান মেলার পর ক্ষমা চেয়ে পার পান। তবে সাক্ষিদের উপর তিনি মারাতœক ক্ষুব্ধ। এ্যাম্বুলেন্সের নতুন ইঞ্জিন খুলে বিক্রি করে কম দামে পুরাতন ইঞ্জিন কিনে লাগিয়েছেন বলে গুঞ্জণ রয়েছে। বেনামে তার ২ টি গাড়ী রয়েছে।

সরকারি এ্যাম্বুলেন্স বিকল দেখিয়ে ওই গাড়ী ২টিতে অতিরিক্ত ভাড়ায় রোগি পরিবহন করান। এক সময় তার গাড়ী জঙ্গিদের পরিবহনের অভিযোগে জব্দ করা হয়। তার মালিকানার ঢাকা মেট্রো-শ-১১-০১৮২ এবং ঢাকা মেট্রো-শ-১১-০৫৭৬ গাড়ী ২টি দীর্ঘ দিন আল-মারকাজুল ইসলাম এর নানা কাজে ব্যবহার হয়েছে বলে জোর অভিযোগ রয়েছে। গাড়ী ২টি লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশ এলাকায় রাখা হয়। সরকারি এ্যাম্বুলেন্স বসিয়ে রেখে ওই গাড়ী ভাড়া খাটান। তার বিরূদ্ধে জঙ্গিদের সাথে সখ্যতার অভিযোগ রয়েছে। এমনকি কুখ্যাত জঙ্গি আবু জান্দাল তার ঘনিষ্টজন বলে অনেকেই জানিয়েছেন। স্থানীয় মাদকাসক্ত সন্ত্রাসীদের সাথে তার বেশির ভাগ সময় কাটে। কেউ তার কোন অপরাধের প্রতিবাদ করতে গেলে তাকে ওই সন্ত্রাসীদের দিয়ে সায়েস্তা করেন।

অতিরিক্ত টাকা না দিলে রোগি ও রোগির স্বজনদের সাথে অসৌজন্যমূলক আচরন করেন। তার অন্যায় অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারনে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা অতিষ্ট। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে হাসি রহস্য করে। সরকারি দলের উচ্চ পর্যায়ের এমপি.মন্ত্রী ও নেতাদের নিয়ে ব্যাঙ্গাতœক মন্তব্য করেন। সচেতন মহল তাকে অন্যত্র বদলি করে তদন্তপূর্বক তার বিরূদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।