× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

সরকারী অর্পিত সম্পতি কিনে ক্রেতারা বিপাকে

admin
হালনাগাদ: শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী মৌজায় মছলন্দপুর মাঠে সরকারী ১.৭৩ একর জমি আছে। এই সম্পতিগুলো কামারখালী দায় পাড়া আলহাজ্ব গোলাম রহমান মুন্সী (গোলাপদি দর্জি) সরকার এর কাছ থেকে বছর বছর লিজ নিয়ে ডিসিআর কেটে কৃর্ষি কাজ করত।

বর্তমান তিনি মারা যাওয়ার পর তার বড় ছেলে গোলাম মোস্তফা মধুখালী উপজেলা ভুমি কমিশনার অফিসে আবেদন করে। সম্পতিগুলো হলো এস এ খতিয়ান ২৬০, দাগ নং ৩৮৮, ৪১৯, ৪২০, ৪২১, ৪৩০, এস এ খতিয়ান ২০৭, দাগ নং ৪২৫, এস এ খতিয়ান ২৪০, দাগ নং ৪০৮, ৪২৯ মোট জমি ১.৭৩ একর এই সম্পতিগুলো তিনি ভোগদখলের দাবিদার বলে জনগনের নিকট জানান। তিনি আরও বলেন এই জমির মালিক আমি মোঃ গোলাম মোস্তফা আমার নামে আমার আব্বা গোলাম রহমান মুন্সী রেজিষ্টারী করে দিয়ে গেছেন আমার নামে দলিল আছে। এই বলে ১.৭৩ একর জমি ৫ শতাংশ করে প্লট করে গরিব অসহায় সম্বলহীন মানুষের নিকট রেজিষ্টি করে দেবে বলে ১ লক্ষ ২০ হাজার টাকা নেয় জমির দাম ১ লক্ষ টাকা এবং রেজিষ্টি খরচ ২০ হাজারে টাকা এইভাবে পুরা সরকারী সম্পতি বিক্রি করে দেন।

সরোজমিনে গিয়ে দেখা এবং জানা গেল যাহার জমির পুরা টাকা দিয়েছেন তারা জমিতে ঘর তুলেছেন এবং বসবাস করছেন। আর যাহারা পুরা পরিশোধ করেন নাই তারা ঘর-বাড়ী না তুলে প্লট আকারে বরাদ্দ করে রেখেছে। কিন্তু বিগত ১ বছর হয়ে গেল কেহ মালিক কতৃক রেজিস্টারী দলিল পায়নি। তারা বুঝতে পেরেছেন মালিক ছারা সরকারী সম্পতি কিনে বিপাকে পড়েছেন। তাই তারা মধুখালী উপজেলা ভূমি কমিশনার ও স্থানীয় সরকার এবং জনগনের নিকট দাবি করেন তারা গৃহহারা না হয় তাদের নামে বরাদ্দ দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..