× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

সরকারি চালসহ তিন জন পুলিশের হাতে গ্রেফতার

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ এপ্রিল, ২০২০
সরকারি চালসহ গ্রেফতার ৩

মোঃফরহাদ শেখ, রাজৈর প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম সীমান্তে নয়াকান্দি সুইচগেট এলাকা থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ভিজিডি’র১১ বস্তা চাউলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার বেলা ১১ টার দিকে হায়দার শেখ, বিদ্যুত শেখ ও ভ্যানচালক সাইদুল শেখকে আটক করা হয়। আটক তিনজনের বাড়ি উপজেলার পশ্চিম সরমঙ্গল গ্রামে ।
ভ্যানগাড়ি চালক সাইদুল জানায়, খালিয়া ইউনিয়ন পরিষদ থেকে ১১ বস্তা চাউল নিয়ে পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলার শান্তিপুরের হায়দার শেখের চাতালে যাচ্ছিলাম।পুলিশ জানায়, ‘শেখ হাসিনার বাংলাদেশ! ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা চালের ১১ বস্তা ভ্যানগাড়িতে করে নিয়ে যাওয়ার সময় চেকপোস্ট পুলিশের হাতে তারা আটক হয়। পরেওই চাউলসহ তাদের থানায় নিয়ে যাওয়া হয়।মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কনা জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তবে এ চাউল কার্ড হোল্ডার বিক্রি করে থাকলে তার কার্ড বাতিল করার বিধান রয়েছে।রাজৈর থানার ওসি খোন্দকার শওকত জাহান জানান, প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাউল রয়েছে। চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের সিলও রয়েছে।উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন জানান, তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..