× Banner
সর্বশেষ
সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২২০ বোতল ল্যাবোরেট সিরাপ উদ্ধার  আজ ১২ মে (২৮ বৈশাখ ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত

সময়ের অভাবে পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইইউ

admin
হালনাগাদ: বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে বড় পর্যবেক্ষক ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না বলে জানিয়েছে, ইইউ রাষ্ট্রদূত। সময়ের অভাবের কারণে তারা কোন দল পাঠা্তে পারবে না। যার জন্য ৬ মাস সময়ের প্রয়োজন ছিল।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি পূর্ণ নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাতে বেশ আগে থেকেই অনেক প্রস্তুতি নিতে হয়। যার প্রস্তুতি কমপক্ষে ৬ মাস আগে থেকে শুরু করতে হয়। আমাদের অন্যান্য অংশিদার দেশগুলো থেকেও নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর চাপ রয়েছে। ফলে অগ্রাধিকারের ভিত্তিতে ইইউ হেডকোয়ার্টার নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়ে থাকে। ফলে যতগুলো দেশ থেকে নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ এসেছে, তার সবগুলো রাখা ইইউ’র পক্ষে সম্ভব নয়।

ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন ডেলিগেশন প্রধান ডেভিড ওয়ার্ডের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেন। আজ দুপুর সোয়া দুটায় তারা ইসি আসেন। প্রতিনিধিদলে আছে ইইউ রাষ্ট্রদূত রেনজি টেরিং।

তিনি জানান, এ নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে তারা দু’জন বিশেষজ্ঞ পাঠাচ্ছেন। তারা হলেন- ডেভিড নোয়েল ওয়ার্ড ও ইরিনা মারিয়া গৌনারি। দুই বিশেষজ্ঞ এখন থেকে নির্বাচন পর্যবেক্ষণ করবেন। সবশেষে তারা এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন। রাষ্ট্রদূত বলেন, ইইউ’র নির্বাচন বিশেষজ্ঞ বাংলাদেশে ৪০ দিনের মতো থাকবেন। এখানে থাকাকালীন নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং সেই সঙ্গে নির্বাচন নিয়ে তাদের কিছু সুপারিশ দেয়ার কথা রয়েছে।

নির্বাচন ভবনে ইসির পক্ষে নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। আরও উপস্থিত ছিলেন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।


এ ক্যটাগরির আরো খবর..