× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

admin
হালনাগাদ: বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে মহাজোট থেকে আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বর্তমান সাংসদ আনোয়ারুল আজিম আনার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বুধবার সকালে তিনি আওয়ামীলীগের উপজেলা ও পৌর নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলা সহকারি রির্টানিং অফিসারের কাছে এ মনোনয়নপত্র জমা দেন। এরপর দলীয় নেতাদের নিয়ে ঐক্যফ্রন্ট থেকে বিএনপির কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ তার মনোনয়ন জমা দেন। এ আসনে বুধবার বিকাল ৫টা পর্ষন্ত আ’লীগ, বিএনপি, জাতীয় পাটি, ওয়ার্কাস পাটি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন. জাকের পাটি, বিএনএফ,এলডিপি ও স্বতন্ত্র থেকে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কালীগঞ্জ উপজেলা সহকারি রির্টানিং অফিসার সূবর্ণা রানী সাহা জানান, বুধবার পর্ষন্ত এ আসনে মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হলেন, মহাজোট আ’লীগের মনোনিত নৌকা প্রতিকের কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বর্তমান সাংসদ আনোয়ারুল আজিম আনার, ঐক্যফ্রন্ট থেকে বিএনপির কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও কালীগঞ্জ থানা বিএনপির সভাপতি সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মোস্তফা আলমগীর রতন, বাম জোটের ফনি ভূষণ রায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ এইচ এম মমতাজুর রহমান, বিএনএফ এর ওয়াদুদুর রহমান, এলডিপির খন্দকার মেহেদী হাসান, জাকের পাটির ইছাহক আলী বিশ্বাস ও স্বতন্ত্র জহরুল ইসলাম।

ছাড়াও আ’লীগের মনোনিত নৌকা মনোনয়নের চিঠি না পেয়ে আ’লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ আব্দুল মান্নান মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে, আ’লীগের মনোনীত না হয়েও আব্দুল মান্নানের জমাদান মনোনয়ন পত্রটির বিষয়ে উপজেলা সহকারি রির্টানিং অফিসার সূবর্ণা রানী সাহা জানান আগামী ২রা ডিসেম্বর মনোনয়ন পত্রটির যাচাই বাছাই হবে। তার দাখিলকৃত মনোনয়ন পত্র ফাইলে দলীয় মনোনয়নের কাগজ না থাকলে সেটি দলীয় হিসাবে গৃহিত হবেনা। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান ।


এ ক্যটাগরির আরো খবর..