সমঝোতা স্মারক স্বাক্ষরউবারে নিবন্ধিত হতে সহায়তা করবে গ্রামীণফোন

ঢাকা ২৬ মে, ২০১৯: গ্রামীণফোন গ্রাহকরা ফার্মগেটে অবস্থিত গ্রামীণফোন সেন্টার থেকে তাদের বাহন (গাড়ি/ মোটরসাইকেল) উবার সেবায় নিবন্ধন করাতে পারবেন। পাশাপাশি, যেসব গ্রামীণফোন গ্রাহক ইতিমধ্যেই তাদের বাহন উবার সেবায় নিবন্ধন করিয়েছেন তারা এ জিপিসি থেকে সেবা সংক্রান্ত সহায়তা পাবেন। নিজেদের প্রধান কার্যালয় জিপি হাউজে উবার বাংলাদেশ লিমিটেডের সাথে সম্প্রতি এ সংক্রান্ত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে গ্রামীণফোন। এ চুক্তির আওতায়, যেকোনো গত ২৩ মে থেকে এ সমঝোতা চুক্তিটি কার্যকর হয়েছে।

এছাড়াও, এ অংশীদারিত্বের অধীনে জিপি উবার চালকদের জন্য থাকছে বিশেষ দামে জিপি স্টার্টার কিট। এ স্টার্টার কিটের মধ্যে রয়েছে ১৫ জিবি ডাটা প্যাক (৬৪৯ টাকায়, ৩০ দিনের মেয়াদে) সাথে বিনামূ্ল্যে একটি জিপি প্রি-পেইড সিম; মাইক্রোম্যাক্স হ্যান্ডসেট ( ৬.৫৮% ডিসকাউন্ট সহ মাইক্রোম্যাক্স ক্যাসভাস১ ৭,০৯৯ টাকায় অথবা ৮ শতাংশ ডিসকাউন্টে ৯,১৯৯ টাকায় মাইক্রোম্যাক্স বি৫ প্রো) এবং ভিটিএস লইট ৪,২৫০ টাকায় (৪৯৯৯ টাকা উপর ১৫ শতাংশ ডিসকাউন্টে)। এছাড়াও, জিপিসি এজেন্টরা মাইজিপি অ্যাপের ব্যবহার এবং এর সুবিধাগুলো দেখিয়ে দেবে। এ কিটের দাম পড়বে ৭৭০০ থেকে ১২০০০ টাকার মধ্যে। নিজস্ব সুবিধার ওপর ভিত্তি করে চালকরা আলাদাভাবে এ কিট থেকে নির্দিষ্ট আইটেম পছন্দ করতে পারবেন।

অন্যদিকে , উবার জিপি সেন্টারে আসা গ্রাহকদের উবার অ্যাপ ডাউনলোডের ভিত্তিতে বিশেষ প্রোমো কোড দিবে। উবার চালকদের সেবা সহায়তায় জিপি রিটেইল স্টোরে নির্দিষ্ট জায়গা থাকবে ।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন গ্রামীণফোন লিমিটেডের চিফ প্রকিউরমেন্ট অফিসার আবুল কাশেম মহিউদ্দীন আল-আমিন এবং উবার বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি লিড কাজী জুলকারনাইন। এছাড়াও, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব অপারেশনস মোহাম্মদ সাজ্জাদ হাসিব, প্রতিষ্ঠানটির হেড অব ডিজিটাল সোলায়মান আলম, হেড অব ঢাকা সেন্ট্রাল রিজিওন মো. আতিকুল হোসেন ও হেড অব রিটেইল পার্টনারশিপ সায়মা রহমান। এছাড়াও, অনুষ্ঠানে গ্রামীণফোন ও উবার বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

বিস্তারিত অনুসন্ধানের জন্য যোগাযোগ করুন:
মো. হাসান, ডেপুটি জেনারেল ম্যানেজার-পিআর। ফোন: ০১৭১১০৮২৪৬৯

গ্রামীণফোন লি.
টেলিনর গ্রুপের অঙ্গসংগঠন গ্রামীণফোন ৭৪ মিলিয়ন এরও অধিক গ্রাহক নিয়ে বাংলাদেশের অগ্রণী টেলিযোগাযোগ প্রতিষ্ঠান। ১৯৯৭ সালে যাত্রা শুরু করার পর দেশব্যাপী সর্ববৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছে গ্রামীণফোন যার মাধ্যমে দেশের ৯৫ শতাংশ মানুষ সেবা গ্রহণ করতে পারে। ব্র্যান্ড প্রতিজ্ঞা ‘‘চলো বহুদূর’’ এর আওতায় গ্রামীণফোন, গ্রাহকদের জন্য সর্বোত্তম মোবাইল ডাটা, ভয়েস সেবা এবং সবার জন্য ইন্টারনেট প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। গ্রামীণফোন ঢাকা ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।

www.grameenphone.com<http://www.grameenphone.com>: www.facebook.com/grameenphone<http://www.facebook.com/grameenphone>.”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।