× Banner
সর্বশেষ
বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ

সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটারের মৃত্যু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ার সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার লেন ম্যাডকস (৯০) কদিন আগেই না ফেরার দেশে চলে গেছেন। এবার চলে গেলেন বিশ্বেরই সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার লিন্ডসে টাকেট।

৯৭ বছর ২১২ দিন বয়সে কাল ব্লুমফন্টেইনে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার। ১৯৪৭ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে ৯টি টেস্ট খেলেছিলেন।

১৯৩৫ সালে মাত্র ১৬ বছর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল টাকেটের। টেস্ট অভিষেক ১৯৪৭ সালে ইংল্যান্ড সফরে। ডানহাতি এই পেসার ট্রেন্ট ব্রিজ টেস্টে অভিষেক ইনিংসেই নিয়েছিলেন পাঁচ উইকেট। সেবার তিনি পাঁচ ম্যাচ সিরিজে নিয়েছিলেন তৃতীয় সর্বোচ্চ ১৫ উইকেট।

টাকেট দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামেন ১৯৪৮-৪৯ মৌসুমে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে। ডারবানে নাটকীয় প্রথম টেস্টের শেষ ওভারে বল করেছিলেন তিনিই। যেখানে শেষ বলে ইংল্যান্ড জিতেছিল ২ উইকেটে। চার ম্যাচের সেই সিরিজে টাকেট নিয়েছিলেন ৪ উইকেট। ওই সিরিজেই তিনি ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলেন।

টাকেট ৯ টেস্টে উইকেট নেন মোট ১৯টি। ইনিংসে পাঁচ উইকেট দুবার। ৬১টি প্রথম শ্রেণির ম্যাচে নেন ২২৫ উইকেট। টাকেটের বাবা লেনও ছিলেন দক্ষিণ আফ্রিকা প্রাক্তন টেস্ট ক্রিকেটার। তার চাচা মিডিয়াস পেসার জো কক্সও ছিলেন প্রাক্তন টেস্ট ক্রিকেটার।


এ ক্যটাগরির আরো খবর..