সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত এক

স্টাফ রিপোর্টারঃ আজ রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নৌ-পুলিশ জানিয়েছে, টার্মিনালে পৌঁছানোর পর বরিশাল থেকে আসা লঞ্চ কর্ণফুলী-৯ আরেক লঞ্চ এমভি শ্রীনগর-৭-কে ধাক্কা দেয়। এতে ছয়জন আহত হয়।

আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৩০) মারা যান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।