× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

সতীত্বের প্রমাণ দিতে পারলে বৃত্তি!

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার একটি নগর কর্তৃপক্ষযেসব ছাত্রী নিজেদের সতীত্বের প্রমাণ দিতে পারবেন, তাদের জন্য বৃত্তির ঘোষণা দিয়েছে। শুক্রবার কাওয়াজুলু-নাতাল প্রদেশের ইউথিকিলা নগর কর্তৃপক্ষ ১১৩ ‘সতী ছাত্রীকে’ উচ্চশিক্ষার জন্য বৃত্তি দিয়েছে।

যৌনকাজে এখনো সম্পৃক্ত হয়নি এমন ছাত্রীদের জন্য ২০১৫ সালের জানুয়ারিতে মেইডেনস বারসারি অ্যাওয়ার্ডস নামে বৃত্তি চালু করে নগর কর্তৃপক্ষ। তবে ওই বছর ঠিক কতজন ছাত্রী এ বৃত্তি পেয়েছে, তা জানা যায়নি।

নগর কর্তৃপক্ষের মুখপাত্র জাবুলানি এমখোনজা বলেন, ‘মেয়েরা যাতে পড়াশোনার প্রতি মনোনিবেশ করতে পারে এবং নিজেদের পবিত্র ও যৌনকার্যক্রম থেকে দূরে রাখতে পারে, সে জন্য এ বৃত্তির ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, যেসব ছাত্রীদের এ বৃত্তি দেওয়া হয়েছে, ছুটি শেষে তাদের পরীক্ষা করা হবে। যদি তারা তাদের কুমারীত্ব হারিয়ে ফেলে, তাহলে তাদের বৃত্তি ফেরত নেওয়া হবে।

এ ব্যপারে দেশটির নারী বিভাগ জানিয়েছে, তারা বৃত্তির বিষয়টি জানে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

শার্লটি লবি নামে বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘নারীদের অবমূল্যায়ন করা হয়, এমন কোনো কিছুই আমরা সমর্থন করি না। যদি এই প্রতিবেদন সত্য হয়, তাহলে একে আমরা অবশ্যই অভিযোগযোগ্য হিসেবে বিবেচনা করব এবং নগর কর্তৃপক্ষকে এ সমস্যা সমাধানের জন্য বলব।’


এ ক্যটাগরির আরো খবর..