× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি

ACP
হালনাগাদ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি

আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে ‘দম’ নিয়ে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। তবে সিনেমা মুক্তির আগেই একটি পডকাস্টে অংশ নিয়ে নায়িকা জানিয়েছেন, সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি তিনি।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অংশ নিয়ে পূজা তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনায় এমন ইচ্ছার কথা জানান।

ভবিষ্যত পরিকল্পনা নিয়ে পূজা বলেন-

সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি কখনো চাই না আমার নামের সাথে ডিভোর্স শব্দটি যুক্ত হোক। যদি সম্ভব হয় সংসার আর অভিনয় একসঙ্গেই চালিয়ে যাব। আর যদি মনে হয় কোনোটা উনিশ-বিশ হচ্ছে, সে ক্ষেত্রে আমি সংসারকে বেছে নিয়ে চলচ্চিত্র থেকে বিদায় নেব।

ক্যারিয়ারের চেয়ে জীবনসঙ্গী ও সংসারের গুরুত্ব তার কাছে সবচেয়ে বেশি বলে জানান পূজা। যে কারণে আট বছরের ক্যারিয়ারেরও ইতি টানতে পারেন তিনি। ‘দম’ সিনেমার প্রচারণা হিসেবে পডকাস্টে অংশ নিয়ে এসব কথা বলেন অভিনেত্রী।

আগামী শনিবার (১৪ মার্চ) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ বিশেষ পডকাস্টটি প্রচারিত হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় ‘দম’ সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরি। তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা আফরান নিশো। বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে।


এ ক্যটাগরির আরো খবর..