× Banner
সর্বশেষ
বিগ ব্যাশে দিনশেষে ট্র্যাজিক হিরো হয়েই থাকতে হলো ওয়ার্নারকে সংবিধান যেন কেউ বিকৃত করতে না পারে, সেজন্যই এ পরিবর্তন- সুপ্রদীপ চাকমা ষাট গম্বুজ প্রত্নস্থল ও বাগেরহাট জাদুঘরে ই-টিকিটিং সেবার উদ্বোধন গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোতে দেশের চাবি আপনার হাতে আসন্ন গণভোটে হ্যাঁ-এর পক্ষে জনমত তৈরি করতে হবে -স্বাস্থ্য উপদেষ্টা মনোনয়ন ফিরে পেতে আপিল শুনানির সপ্তম দিনে মঞ্জুর ১৮টি ও নামঞ্জুর ২১টি জামায়াত জোট থেকে বেরিয়ে একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলন প্রার্থিতা ফিরে পেলেন অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) নামে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু গতবছর যশোর রিজিয়ন সীমান্তে ৩৮০ জন আসামিসহ ৩৭৭ কোটি টাকা মূল্যের মালামাল আটক

ডেস্ক

শ্রীলঙ্কান এই পেসারকে দলে নিতে বড় অঙ্ক খরচ করলো কলকাতা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
শ্রীলঙ্কান এই পেসারকে দলে নিতে

আইপিএল মিনি নিলামে মাথিশা পাথিরানাকে নিতে বড় অঙ্ক খরচ করলো কলকাতা নাইট রাইডার্স। শ্রীলঙ্কান এই পেসারকে দলে টানতে ফ্র্যাঞ্চাইজিটির খরচ হয়েছে ১৮ কোটি রুপি। এবারের নিলামে এখন পর্যন্ত এটিই দ্বিতীয় সর্বোচ্চ দাম। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২৫ কোটি ২০ লাখ টাকায় দল পেয়েছেন ক্যামেরুন গ্রিন।

আইপিএলের এবারের মিনি নিলামে ১৮ কোটি রুপিতে মাথিশা পাথিরানাকে দলে নিলো কলকাতা। ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে বসেছে আইপিএলের ১৯তম আসরের মিনি নিলাম। সেখানে সবচেয়ে বেশি দামে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে দলে নেয় কলকাতা। এরপর দ্বিতীয় সর্বোচ্চ দামে পাথিরানাকেও দলে টানে ফ্র্যাঞ্চাইজিটি।

২০২৩ মৌসুমে চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলে অভিষেক হয় পাথিরানার। গত বছর মেগা নিলামের আগে তাকে ১৩ কোটি রুপিতে রিটেইন করেছিল চেন্নাই। তবে এবার আর তাকে রিটেইন করেনি দলটি। এবারের নিলামের আগে লঙ্কান এই পেসারকে ছেড়ে দেয় চেন্নাই। সেই সুযোগে নিলাম থেকে তাকে দলে টানে কলকাতা।

চেন্নাইয়ের হয়ে নিজের প্রথম আসরেই দ্যুতি ছড়ান লঙ্কান এই পেসার। সে বছর ১২ ম্যাচে নেন ১৯ উইকেট। সব মিলিয়ে চেন্নাইয়ের হয়ে দুই মৌসুমে ৩২ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৪৭টি।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ২০২৪ সালে আইপিএলের পুরো মৌসুম খেলতে পারেননি পাথিরানা। এসএ২০–তেও মাঝপথে দেশে ফিরতে হয় তাকে। সর্বশেষ আইপিএলেও অনেকটা নিষ্প্রভ ছিলেন। ১২ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন, ইকোনমিও ছিল দশের ওপর।


এ ক্যটাগরির আরো খবর..