বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

মেহেরপুরের আমদহ ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষনা

মেহের আমজাদ,মেহেরপুর (৩১-১২-২০১৬): মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষনা ও তাদেরকে স্বাবলম্বি করতে ছাগল ও কম্বলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

 শনিবার সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলামের সভাপতিত্বে ভিক্ষুক মুক্ত ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান। অনুষ্ঠানে অন্যদের উপস্থিত ছিলেন ইউপি সদস্য মেহেদী হাসান, দরুদ আলী, সিরাজ উদ্দিন প্রমুখ।

এসময় আমদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৬ জন ভিক্ষুক আর ভিক্ষে না করার শপথ নেন। তাদেরকে স্বাবলম্বি করতে ছাগল, চাউল, কম্বলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ৩৬ জন ভিক্ষুকের মধ্যে গরম কাপড় হিসেবে কম্বল ও ২০ জন ভিক্ষুকের মধ্যে ২০ টি ছাগল বিতরণ করা হয়েছে। এছাড়া ১৬ জন ভিক্ষুকের মধ্যে প্রতিমাসে বিনামূল্য ৩০ কেজি করে চাল বিতরণ জন্য কার্ড দেওয়া হয়। মেহেরপুরকে ভিক্ষুকমুক্ত করতে ওই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এদিন তিনি আমদহ ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষনা করেন ।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।