মেহেরপুরে কে.আর.আর.এস মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মেহের আমজাদ,মেহেরপুর (৩১-১২-২০১৬) মেহেরপুর সদর উপজেলার কে.আর.আর.এস মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন।

অভিভাবক সমাবেশ বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, ইউপি সদস্য আমানুল হক, রুহুল আমিন, আনারুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কে.আর.আর. এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান, যুবলীগ নেতা সোহরাব হোসেন রতন প্রম্খু। এর আগে সংসদ সদস্য অধ্যাপক ফরাহাদ হোসেন সেখানে পৌঁছালে তাকে ফুল ছিটিয়ে বরন করে নেওয়া হয়। সংসদ সদস্য বিদ্যালয়ের সকল ধরনের উন্নয়নের আশ্বাস প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।