× Banner
সর্বশেষ
আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে রূপান্তরের আন্তর্জাতিক নারী দিবস পালিত

ACP
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
শ্যামনগরে রূপান্তরের আন্তর্জাতিক নারী দিবস পালিত

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রূপান্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্যামনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ)সকালে শ্যামনগর অফিসার্স  ক্লাব মিলনায়তনে  ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নারী ও কন্যাশিশুর অধিকার, ন্যায়বিচার এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

গোফরইমপ্যাক্ট কর্মসূচির সাতক্ষীরা জেলার সিনিয়র -জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এংগেজমেন্ট অফিসার বনানী দাশগুপ্ত বাসন্তীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রতিপাদ্যের আলোকে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা তথ্য আপা (অতিরিক্ত দায়িত্ব) বিউটি রানী মন্ডল, শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্সের সভাপতি রনজিৎ বর্মন , উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা উন্নয়ন কর্মী শিবানী রানী বিশ্বাস,দিপা রানী, মুন্সিগঞ্জ ইউপি সদস্য রেহেনা খাতুন, তাসলিমা, রমজানগরের নমিতা মুন্ডা, শিক্ষক সুস্মিতা রপ্তান,দেবযানি মন্ডল প্রমুখ।

আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন গোফরইমপ্যাক্ট কর্মসূচির কোর্ডিনেটর সাব ডিস্ট্রিক্ট লিয়াজো মোঃ আলম চৌধুরী।
সভায় বিভিন্ন স্তরের নারীদের অংশ গ্রহণে ৮টি দলে বিভক্ত হয়ে নারীদের সমস্যা, সমস্যা সমাধানে করণীয় ও সরকারের করণীয় বিষয় গুলি পোস্টার পেপারে লিপিবদ্ধ সহ উপস্থাপন করা হয়।

আলোচনাসভায় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে সমতা নিশ্চিত করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নারী ও কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করা গেলে সমাজ ও দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। নারীর ক্ষমতায়ন এবং অধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর উদ্যোগ গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেন। একই সাথে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..