× Banner
সর্বশেষ
ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে বজ্রপাতে এক বিধবা গৃহবধু নিহত

ACP
হালনাগাদ: বুধবার, ২৭ মে, ২০২৬
শ্যামনগরে বজ্রপাতে এক বিধবা গৃহবধু নিহত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির পার্শ্বেমারী গ্রামে বজ্রপাতে এক বিধবা গৃহবধু নিহত হয়েছেন।  বুধবার(২৭মে) সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটে।  নিহতের নাম মোছা ঃ শাহানারা খাতুন(৩৮)।   তিনি পার্শ্বেমারী গ্রামের জাকের মোল্যার কন্যা।

গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম বলেন সকালে আবহাওয়া খারাপ থাকার কারণে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়।   এ সময় বাড়ির পাশে মাছের ঘেরে ছিপ দিয়ে মাছ ধরা কালে আকস্কিক বজ্রপাতে গুরুতর আহত হন শাহানারা বেগম।

 পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা উদ্ধার করে তাকে উদ্ধার করে চিকিৎসার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানা যায় তার ২টি কন্যা সন্তান ও ১টি পুত্র সন্তান রয়েছে।  তার মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..