× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ও উপজেলা বিএনপির আয়োজনে প্রতিবন্ধী,দুঃস্থ,অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

বৃহস্পতিবার(৬ আগষ্ট) বিকালে উপজেলা পরিষদ হল রুমে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ চেক বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মোঃ মনিরুজ্জামান।

শ্যামনগর উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক আবু সাইদ, যুগ্ম আহবায়ক গোলাম আলমগীর, যুগ্ম আহবায়ক গাজী শাহ আলম, বিএনপি নেতা লিয়াকত আলী বাবু, শফিকুল ইসলাম দুলু, মোঃ নুরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, অসহায় ,প্রতিবন্ধী একুশ জন নারী পুরুষের মাঝে মাথাপিছু দশ হাজার টাকা করে মোট দুই লক্ষ দশ হাজার টাকার চেক বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..