× Banner
সর্বশেষ
শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের  উন্নয়নে মতবিনিময় সভা

সাতক্ষীরার  শ্যামনগর উপজেলায় নাগরিক উদ্যোগের বাস্তবায়নে বৃহস্পতিবার (১২ মার্চ) দলিত নারী ও কিশোরীদের আর্থ- সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়ন সহযোগিতায় এবং ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটির অর্থায়নে উপজেলা জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত সভায় দলিত নারী ও কিশোরীদের আর্থ সামাজিক অবস্থার কথা ও সরকারি সেবা পাওয়ার সহজীকরণ, সামাজিক বৈষম্য ও নিরাপত্তাজনিত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা শ্যামনগরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোকছেদ আলী, ট্রেড প্রশিক্ষক মোছা: শামসুন্নাহার পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের জেন্ডার প্রোমোটার মো: মাছুম বিল্লাহ, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো, নাগরিক উদ্যোগের প্রকল্প  কর্মকর্তা চিরনজিত কুমার মালো, হিসাবরক্ষণ কর্মকর্তা অপু চৌকিদার, মতিন্দ্র দাস প্রমুখ।

সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা প্রকল্পের আওতায় এ সভায় জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কার্যক্রম সংক্রান্ত  সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান সহ দলিত জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তি সহজীকরণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস  প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..