× Banner
সর্বশেষ
সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইকগাছার ‘ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়’ খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন  বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল শ্রেষ্ঠত্ব পুরস্কার 

শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৮ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Jhenidah-murder-Photo-28-03-21.jpeg

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে জমিজমা বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে রোকন উদ্দিন মোল্লা (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।

রবিবার সকালে শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোকন উদ্দিন মোল্লা ওই গ্রামের আব্দুর রশিদ মোল্লার ছেলে।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, শেখপাড়া গ্রামের বাড়িতে রোকন উদ্দিন গোয়াল ঘর তুলছিলেন। এসময় চাচাতো ভাই শীলু মোল্লা বাঁধা দিলে তার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শীলু মোল্লা রোকন উদ্দিনকে ছুরিকাঘাত করে। এতে রোকন উদ্দিন গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..