× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

শৈলকুপায় গৃহবধু শারমিন কে নির্যাতনের পর হত্যার অভিযোগে এলাকাবাসির বিক্ষোভ,মানববন্ধন সড়ক অবরোধ

admin
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি :ঝিনাইদহের শৈলকুপায় গৃহবধৃ শারমিন কে শ্বশুরালয়ে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগে এলাকাবাসি বিক্ষোভ মানববন্ধন ও সড়ক অবরোধ করে। রোববার সকাল ১০টার দিকে এলাকাবাসীর উদ্যোগে ছোট মৌকুড়ি গ্রামের বাজারে এসব কর্মসূচী পালন করে। প্রথমে সড়কজুড়ে বিক্ষোভ প্রদর্শন করে পরে মানববন্ধন ও সড়ক অবরোধ করে।
কর্মসূচীতে স্কুলের শিক্ষার্থী, এলাকাবাসী সহ বিভিন্ন শ্রণী-পেশার মানুষ অংশ নেয়। তারা শারমিনের স্বামীকে অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করেছে।
প্রসঙ্গত শুক্রবার রাতের কোন এক সময় গ্রহবধূ শারমিন কে নির্যাতন করে হত্যার পর গলায় রসি ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার দেয়। এতে শারমিনের আত্মীয় স্বজন, এলাকাবাসী ও পুলিশের সন্দেহ হলে পুলিশ লাশ পোষ্টমর্টেমে পাঠায়। ঘটনার পর থেকে স্বামী উজ্জ্বল পলাতক রয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল ইসলাম জানান, লাশের ময়না তদন্ত হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে হত্যা না আত্মহত্যা। প্রাথমিক ভাবে একটি ইউডি মামলা হয়েছে। হত্যা করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..