× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

শেখ হাসিনার জন্মদিনে আবারো ফিরে এলো ডকুড্রামা ‘হাসিনা: এ ডটারস টেল’

Kishori
হালনাগাদ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
'হাসিনা: এ ডটারস টেল'

আরো একবার দর্শকদের চাহিদা মেটাতে টেলিভিশন পর্দায় ফিরে এলো ডকুড্রামা ‘হাসিনা: এ ডটারস টেল’। সারা দেশে সিনেমা হলের বড় পর্দায় দারুণ জনপ্রিয়তা পাওয়া ‘হাসিনা: এ ডটারস টেল’ ডকুড্রামাটি সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন সহ ১০টি বেসরকারি টেলিভিশন চ্যানেলে।

‘হাসিনা: এ ডটারস টেল’ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে ২৮ সেপ্টেম্বর দুপুর ৩টায়। একই দিনে দুপুর ১২টায় একুশে টিভি এবং দুপুর ৩টায় একাত্তর টিভি ও চ্যানেল আই ডকুড্রামাটি প্রচার করবে। এছাড়াও গাজী টেলিভিশন দুপুর ৩টা ৫০ মিনিটে, ডিবিসি বিকেল ৪টা ৩০ মিনিটে, সময় টিভি বিকেল ৫টায়, দেশ টিভি ৫টা ৩০ মিনিটে, বাংলা টিভি রাত ৮টা ৫০ মিনিটে, বিজয় টিভি রাত ৯টা ৩০ মিনিটে ও মাছরাঙ্গা রাত ১১টায় সম্প্রচার করবে।

স্টার সিনেপ্লেক্সে ১৫ নভেম্বর প্রিমিয়ার শো’র মাধ্যমে যাত্রা শুরু করে ‘হাসিনা: এ ডটারস টেল’। দর্শকদের জন্য স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা সিনেমা হল এবং সিলভার স্ক্রিনে প্রদর্শনী শুরু হওয়ার পর থেকে পরবর্তী দুই সপ্তাহে বক্স অফিসে সবচাইতে সফল ছিলো ডকুড্রামাটি। দর্শক চাহিদার কথা মাথায় রেখে পরবর্তীতে সারা দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের আরো ৩৫টি সিনেমা হলে প্রদর্শন করা হয় ‘হাসিনা: এ ডটারস টেল’ ডকুড্রামা। সব মিলিয়ে দারুণ ভাবে ব্যবসা সফল এটি।

‘হাসিনা: এ ডটারস টেল’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। প্রযোজক হচ্ছেন- রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ বিপু। পরিচালনা করেছেন অ্যাপল বক্স ফিল্মসের পিপলু খান।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল আছে সবার। তিনি বঙ্গবন্ধুর কন্যা। কিন্তু ১৯৭৫ সালের পর কিভাবে তিনি বেঁচে ছিলেন তার ইতিহাস অনেকের কাছেই অজানা। আর সে কারণেই সারা দেশে এই ডকুড্রামা সারা ফেলেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনো ডকুড্রামাটি দেখানোর জন্য অনুরোধ করা হচ্ছে বলে জানান এর পরিবেশক গাউসুল আজম শাওন।

ডকুড্রামাটির পরিচালক পিপলু খান বলেন, এই ডকুড্রামায় একজন শেখ হাসিনার রান্না ঘর থেকে শুরু করে সরকারপ্রধানের দায়িত্ব পালন, বেঁচে থাকার সংগ্রামসহ ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক জীবনের নানা দিক ফুটে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানার জীবনের কথাও উঠে এসেছে এতে। এই ডকুড্রামার মধ্য দিয়ে একটি সত্যনিষ্ঠ জীবনপ্রবাহকে পর্দায় হাজির করতে চেয়েছেন বলে জানান পিপলু খান।


এ ক্যটাগরির আরো খবর..