× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে আমরা কি বসে বসে তামাক খাব-ওবায়দুল কাদের

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মে, ২০২২
খ হাসিনাকে হত্যার হুমকি দিলে আমরা কি বসে বসে তামাক খাব

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে দলটির নেতাকর্মীরা কি বসে বসে তামাক খাবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৩১ মে) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে সহযোগী সংগঠনের এক যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি শান্তিপূ্র্ণ কোনো কর্মসূচি দিলে আপত্তি নেই। কিন্তু তারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে, আমরা কি বসে বসে তামাক খাব?

সরকার বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে দলটির এমন অভিযোগের জবাবে কাদের বলেন, বাধার কোনো বিষয় নয়, আমার সামনে নেত্রীকে (শেখ হাসিনা) বলছেন, পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই কথা শুনলে তরুণদের কি মাথা ঠিক থাকে। সন্ত্রাসীদের কি বাধা দেব না?

কাদের বলেন, ফখরুল সাহেবরা এসব স্লোগান শিখিয়ে দিয়েছেন। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে ছাত্রলীগ কি চুপ করে বসে থাকবে? নেত্রীকে অপমান করা হচ্ছে। এই অপমান কি আমরা সইতে পারি? এসব কটূক্তির প্রতিবাদ ছাত্রলীগ করেছে।

ছাত্রদল দিয়ে বিএনপি আন্দোলন শুরু করবে দলটির এমন বক্তব্য প্রসঙ্গে কাদের বলেন, আমরাও দেখব কত ধানে, কত চাল। সবকিছুর একটা শেষ আছে। বাড়াবাড়ি ভালো নয়। মির্জা ফখরুলকে বলে দিচ্ছি, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে পরিণতি হবে ভয়াবহ।

তিনি বলেন, শেখ হাসিনাকে হত্যার হুমকি দেবেন আমাদের সামনে, আওয়ামী লীগ কি মরে গেছে? আমরা কি রাজপথ কাউকে ইজারা দিয়েছি? আওয়ামী লীগ রাজপথ থেকে এসেছে, রাজপথেই আছে।

আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করলে জবাব রাজপথেই দেওয়া হবে বলে জানান কাদের। তিনি বলেন, সেজন্য আপনাদের প্রস্তুত হতে, নেত্রীর নির্দেশে এই সভা ডেকেছি।

পদ্মা সেতুর উদ্বোধনের সময় সেতু ও আশপাশের এলাকার সৌন্দর্যবর্ধনের জন্য পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে জানান মন্ত্রী।  পদ্মা সেতু উদ্বোধন ২৪ ও ২৫ জুন সারাদেশেই উদযাপন করা হবে বলেও জানান তিনি।

পদ্মা সেতুর উদ্বোধন তারিখ ঘোষণায় বিএনপির বিষ জ্বালা উপচে পড়ছে বলে মন্তব্য করেন কাদের। বিএনপি ছাত্রদলকে ব্যবহার করে ক্যাম্পাসকে অশান্ত করার ষড়যন্ত্র করেছে। ক্যাম্পাসে কিছু ঘটনা তারা ঘটিয়েছে বলে মন্তব্য তার।

ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক; সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, মির্জা আজম, আফজাল হোসেন, মৃণাল কান্তি দাস, ওয়াসিকা আয়েশা খান, দেলোয়ার হোসেন, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..