× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

বিষের বোতলসহ কাফনের কাপড় নিয়ে ইসি গেটে অবস্থান

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মে, ২০২২
বিষের বোতলসহ কাফনের কাপড়

সুষ্ঠু নির্বাচনের দাবিতে নোয়াখালীর হাতিয়ার দুই ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদের ৪০ প্রার্থী আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে অবস্থান নিয়েছেন।

প্রার্থীদের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্যের অত্যাচারে ভোটের প্রচারণা নামতে পারছেন না। প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার পাননি। তাই সুষ্ঠু ভোটের পরিবেশের দাবিতে বিষের বোতলসহ কাফনের কাপড় নিয়ে তারা এই কর্মসূচি পালন করছেন।

মঙ্গলবার (৩১ মে) বেলা ১১টা পর ইসি ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু হয়।

প্রার্থীরা জানান, আগামী ১৫ জুন হাতিয়ার নব গঠিত ১ নম্বর হরনী ও ২ নম্বর চানন্দি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের ওপর হামলা, প্রচারণা বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটছে।

চেয়ারম্যান পদপ্রার্থী মো. মুসফিকুর রহমান বলেন, ভোট প্রয়োগের বিষয়ে সাধারণ জনগণকে প্রাণনাশের মতো হুমকি দেওয়া হচ্ছে। ইউনিয়ন দুটির পাশে মেঘনা নদী, রামগতি ও সুবর্ণচর উপজেলার সীমানা থাকায় সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে।

তিনি আরও বলেন, বর্তমান এমপি তার সন্ত্রাসীদের দিয়ে প্রার্থীদের ওপর হামলা চালাচ্ছেন। এমনকি প্রচারণার কাজ বন্ধ করে দিয়েছেন। বর্তমানে প্রার্থীদের নির্বাচন সংশ্লিষ্ট সব কাজ বন্ধ রয়েছে। নির্বাচনে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ভোটাররা আতঙ্কিত। তাই প্রতিটি ভোট কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা প্রয়োজন।

মুসফিকুর রহমান বলেন, ইউনিয়ন দুটিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রতিটি কেন্দ্রে প্রশাসনিক তৎপরতা জোরদার করা আবশ্যক। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে হাতিয়া উপজেলা বহির্ভূত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তা এবং প্রশাসনিক ও আইন প্রয়োগকারী সংস্থার জনবল নিয়োগ করতে হবে। অন্যথায় নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

অবস্থান কর্মসূচি থেকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ওই এলাকায় ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সার্কেল এসি প্রত্যাহার ও নির্বাচনী প্রচারণা কাজ চালানোর পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..