× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (০৪-০৪-১৮)ঃ  মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জিয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ।

প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক বলেন,জাতীয় সংগীত আমাদের অনুপ্রেরনা, জাতীয় সংগীত আমাদের অহংকার। তিনি বলেন, বড় সুখবরের বিষয় হচ্ছে আমাদের ছেলে মেয়েরা জাতীয় সংগীতসহ বিভিন্ন বিষয়ে পুরস্কার নিয়ে আসছে।

তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গণে বিশেষ করে খেলা ধুলা শুরু হওয়ার পূর্বে জাতীয় সঙ্গীত বাজানো হয়। তখন খেলোয়াড়দের মাঝে বেশি বেশি করে দেশত্ববোধক জেগে ওঠে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেখ ফরিদ আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারী মহিলা কলেজের সহযোগি অধ্যাপক ড. আতিয়ার রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী, উপজেলা শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার আনারুল ইসলাম, শিক্ষার্থী ফাতেমা ফারজানা নির্জনা প্রমুখ।

পরে সদর উপজেলা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতায় বিজয়ী সরকারী মহিলা কলেজ,সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমীসহ ৩টি গ্রুপের প্রথম ও দ্বিতীয় রানার্স আপদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..