× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

পিআইডি

শিল্প উপদেষ্টার সাথে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
শিল্প উপদেষ্টার সাথে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে আজ পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান (Jam Kamal Khan) সাক্ষাৎ করেন। এসময় অনুষ্ঠিত বৈঠকে শিল্প উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে শিল্প উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের জণগনের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে। তিনি এ সময় বাংলাদেশে চিনিশিল্প, চামড়াশিল্প, সিমেন্ট, জাহাজ নির্মাণ ও কৃষির উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড  টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও পাকিস্তানের হালাল অথরিটির সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়। ইতোমধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের চিনিশিল্পের উন্নয়নে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্তসমূহ বৈঠকে জানানো হয়।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী দুই দেশের শিল্পের উন্নয়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তা, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধিসহ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে  পাকিস্তানের আগ্রহ আছে বলে জানান।

বৈঠকে ঢাকায় পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার, শিল্প সচিব মো: ওবায়দুর রহমান ও বিএসটিআই এর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..