× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিউজ ডেস্ক

শিক্ষা গ্রহণের সাথে সাথে শিক্ষার্থীদের দেশপ্রেমের দীক্ষা নিতে হবে – শ্রম প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: সোমবার, ৭ মার্চ, ২০২২
শিক্ষা গ্রহণের সাথে সাথে শিক্ষার্থীদের দেশপ্রেমের দীক্ষা নিতে হবে - শ্রম প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, শিক্ষা গ্রহণের সাথে সাথে শিক্ষার্থীদের দেশপ্রেমের দীক্ষা নিতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত সমৃদ্ধ দেশ গঠনে অবদান রাখতে হবে।

আজ খুলনা মহানগরীর দৌলতপুর কলেজ প্রাঙ্গণে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২২ এ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণে গোটা জাতি যেমন মুক্তির মন্ত্রে উজ্জীবিত হয়েছিল; তেমনি নতুন প্রজন্মকে ৭ মার্চের ভাষণের চেতনা হৃদয়ে ধারণ করে উন্নত সমৃদ্ধ দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে।

অনুষ্ঠানে খুলনা মহানগরীর অন্যতম বিদ্যাপীঠ দৌলতপুর কলেজ (দিবা-নিশি) কে সরকারিকরণে শিক্ষক-শিক্ষার্থীরা দাবি পূণর্ব্যক্ত করলে শ্রম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে অনুরোধ করে সরকারের এই মেয়াদেই কলেজটি সরকারিকরণের আশ্বাস দেন। ৫৩ বছর বয়সী বেসরকারি এ কলেজটিতে বর্তমানে একাদশ-দ্বাদশ শ্রেণি, সম্মান পাস কোর্সসহ ১০টি বিষয়ে অনার্স পড়ানো হয় বলে জানানো হয়।

পরে কলেজের নবীন-প্রবীণ শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..